ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আগামী নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন দিবে না বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল কখনও ঋণখেলাপিদের জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দেবে না। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীতে 'হোয়াইট পেপার কমিটি ২০২৪' নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল জানান, আগামী দিনের রাজনীতিতে সংস্কার জরুরি, যার মধ্যে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা অন্তর্ভুক্ত। সরকারের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে চায় বিএনপি। নির্বাচনের পর সংসদে এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।


দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে সক্ষম। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নীতিমালা সাজাতে কাজ করছে।


এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি-না, তা দেশের জনগণই নির্ধারণ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑